Digha News : বৃষ্টি হলেও খালি জাল! দিঘার সমুদ্রে ইলিশের আকাল, চিন্তায় জেলেরা

আষাঢ় মাস শেষ হতে চলল, তাও দিঘার সমুদ্রে দেখা মিলছে না বাঙালির প্রিয় ইলিশ মাছের। মাঝেমধ্যে হালকা বৃষ্টি হলেও সাগরে মাছের দেখা নেই। আর এই কারণে উপকূলের মৎস্যজীবী ও ব্যবসায়ীরা ভীষণ চিন্তায় পড়েছেন। সাগরে গিয়েও ইলিশ না পাওয়ায় খালি হাতে অথবা খুব সামান্য মাছ নিয়ে ফিরে আসতে হচ্ছে ট্রলারগুলোকে। এখন ইলিশের আশা ছেড়ে জেলেরা পমফ্রেট […]

Continue Reading

স্বাস্থ্যভবনে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর, সরকারি হাসপাতালে কড়া নজরদারি থেকে নতুন ট্রমা কেয়ার সেন্টারের ঘোষণা

রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও আধুনিক, স্বচ্ছ ও রোগীবান্ধব করে তুলতে বৃহস্পতিবার স্বাস্থ্যভবনে আকস্মিক পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন যাওয়ার পথে সরাসরি স্বাস্থ্যভবনে পৌঁছে স্বাস্থ্য দফতরের মন্ত্রী ও শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। সরকারি হাসপাতালের পরিষেবার মান, পরিকাঠামো এবং নজরদারি ব্যবস্থা খতিয়ে দেখে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সরকারি হাসপাতালকে সম্পূর্ণভাবে ‘দালালমুক্ত’ করতে রাজ্যের […]

Continue Reading

বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু প্রভাসের, ঘটনাস্থলে কী ঘটেছিল? হাসপাতালে নিয়ে গেলে কী জানালেন চিকিৎসকরা

বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও খুনের মামলায় বড় মোড়। মঙ্গলবার গভীর রাতে ঘটনাস্থলে পুনর্নির্মাণের সময় পুলিশের গুলিতে আহত হয়ে মৃত্যু হয়েছে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। পুলিশ জানিয়েছে, ঘটনার পুনর্নির্মাণ চলাকালীন অভিযুক্ত পালানোর চেষ্টা করে এবং পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালায়। এরপর আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত প্রায় ১২টা […]

Continue Reading

Shyama Prasad Mukherjee : শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মজয়ন্তীতে রাজ্যজুড়ে বিজেপির বিশেষ কর্মসূচি, কলকাতায় আজ অমিত শাহ

ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা এবং বিশিষ্ট শিক্ষাবিদ ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ব্যাপক কর্মসূচির আয়োজন করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। কলকাতা-সহ রাজ্যের একাধিক স্থানে শ্রদ্ধাঞ্জলি, মাল্যদান, আলোচনা সভা এবং স্মরণ অনুষ্ঠানের মাধ্যমে তাঁর অবদান তুলে ধরা হচ্ছে। এই বিশেষ কর্মসূচিতে অংশ নিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও কলকাতায় পৌঁছানোর কথা রয়েছে। প্রধানমন্ত্রী […]

Continue Reading

আগামীকাল ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী, রাজ্যজুড়ে শ্রদ্ধার্ঘ্য ও বিশেষ কর্মসূচিতে বিজেপি

আগামীকাল, ৬ জুলাই, ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষাবিদ, আইনজীবী এবং স্বাধীন ভারতের প্রথম শিল্প ও সরবরাহমন্ত্রী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী পালিত হবে। দিনটিকে ঘিরে কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় একাধিক কর্মসূচির আয়োজন করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সমাজসেবামূলক নানা উদ্যোগের মধ্য দিয়েও তাঁকে স্মরণ করার প্রস্তুতি নেওয়া হয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, […]

Continue Reading

বাংলায় ২১০০ কোটির জোড়া লগ্নির ইঙ্গিত! টাটা-সহ একাধিক শিল্প প্রকল্প নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের মাত্র দু’মাসের মধ্যেই শিল্প বিনিয়োগের গতি আরও বাড়ার ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিউ টাউনে প্রস্তাবিত ‘আদানি হেল্থ সিটি’ প্রকল্পের পর এবার আরও ২,১০০ কোটি টাকার দুটি নতুন শিল্প বিনিয়োগের সম্ভাবনার কথা জানালেন তিনি। শুক্রবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেই সময় উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার […]

Continue Reading

জমির খতিয়ান ও দাগের তথ্য এবার সম্পূর্ণ বিনামূল্যে, অনলাইনে ডাউনলোডে আর লাগবে না কোনও ফি: ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যের সাধারণ মানুষ, কৃষক এবং জমির মালিকদের জন্য বড় স্বস্তির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার থেকে জমির খতিয়ান (Record of Rights) এবং দাগের তথ্য (Plot Information) অনলাইনে ডাউনলোড করতে আর কোনও আবেদন ফি বা অনুসন্ধান ফি দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে ডিজিটালি স্বাক্ষরিত সফট কপি পাওয়া যাবে বলে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে। […]

Continue Reading

নারী সুরক্ষা ও সাইবার অপরাধ দমনে কড়া পদক্ষেপ রাজ্যের: প্রতিটি থানায় হেল্প ডেস্ক, মহকুমায় ‘দুর্গা স্কোয়াড’

রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে বড়সড় প্রশাসনিক পরিবর্তনের পথে হাঁটল নতুন রাজ্য সরকার। বিশেষ করে নারী সুরক্ষা এবং ক্রমবর্ধমান সাইবার অপরাধের মোকাবিলা করতে একগুচ্ছ নতুন প্রকল্পের সূচনা করা হয়েছে। বৃহস্পতিবার নবান্ন থেকে এই নতুন কর্মসূচির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। নারী সুরক্ষায় বিশেষ ‘দুর্গা স্কোয়াড’ ও থানায় হেল্প ডেস্ক বিগত দিনে […]

Continue Reading

Pink Card: ফ্রি বাসযাত্রায় আসছে ‘পিঙ্ক কার্ড’, ‘যারা ফ্রি টিকিট চান না তাদের কুর্ণিশ’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যের মহিলাদের সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা আরও সুসংগঠিত করতে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘অন্নপূর্ণা যোজনা’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, খুব শীঘ্রই চালু করা হবে বিশেষ ‘পিঙ্ক কার্ড’। এই কার্ডের মাধ্যমেই সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা। মুখ্যমন্ত্রী জানান, সরকারি বাসে ইতিমধ্যেই ‘শূন্য মূল্যের টিকিট’ ব্যবস্থা চালু রয়েছে। […]

Continue Reading

Suvendu Adhikari : অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্রের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, বাংলায় আসছে জনবিন্যাস পর্যালোচনা কমিটি

পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ এবং জনবিন্যাস পরিবর্তনের অভিযোগকে সামনে রেখে এবার কেন্দ্রের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে রাজ্য সরকার। আগামী ৭ জুলাই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে বৈঠকে অংশ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং প্রশাসনের অন্যান্য শীর্ষ আধিকারিকরাও। বুধবার জোকায় ভারত সেবাশ্রম হাসপাতালের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ […]

Continue Reading