IPL : কোহলির ছক্কায় ইতিহাস, টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বেঙ্গালুরু

খেলা

১৮ বছরের দীর্ঘ অপেক্ষার পর হয়েছিল এক স্বপ্নপূরণ, সেই স্বপ্ন কেই কাল আবার বাস্তবায়িত করলো ব্যাঙ্গালোর। এ যেন আবারও স্বপ্নপূরণ, সেই স্বপ্নের কেন্দ্রবিন্দুতে বিরাট কোহলি। তাঁর ব্যাট থেকেই এল জয়ের ছক্কা, আর সেই মুহূর্তেই ইতিহাস গড়ল বেঙ্গালুরু—টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন। অহমদাবাদের গ্যালারি তখন উৎসবে মেতে উঠেছে, লক্ষাধিক সমর্থকের গর্জনে কেঁপে উঠেছে স্টেডিয়াম।

জয়ের জন্য মাত্র এক রান প্রয়োজন ছিল। কিন্তু নাটকীয়তা বজায় রেখে ১৯তম ওভারের শেষ বল ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করেন কোহলি। শট খেলার পর হেলমেট খুলে দুই হাত ছড়িয়ে উদযাপন, গ্যালারিতে আনন্দে আত্মহারা স্ত্রী অনুষ্কা শর্মা—সব মিলিয়ে এক আবেগঘন মুহূর্ত তৈরি হয়। ম্যাচ শেষে কোহলি বলেন, “অনেক বার স্বপ্ন দেখেছি, আমার শটে দল আইপিএল জিতছে। আজ সেটা বাস্তব।” তবে ব্যক্তিগত কৃতিত্ব নয়, গোটা দলের সম্মিলিত পারফরম্যান্সকেই জয়ের মূল কারণ হিসেবে তুলে ধরেন তিনি। তাঁর কথায়, “এই দল এমন যে, একা কাউকে জেতাতে হয় না—সবাই দায়িত্ব নেয়।”

ফাইনালে গুজরাতের ১৫৫ রান খুব বড় চ্যালেঞ্জ ছিল না। কোহলি ও বেঙ্কটেশ আয়ারের দৃঢ় সূচনা ম্যাচের ভিত গড়ে দেয়। মাঝপথে কিছুটা চাপ এলেও শেষ পর্যন্ত পরিস্থিতি সামলে নেন কোহলি। এই জয়ে দলের ভারসাম্য, অভিজ্ঞতা এবং তরুণদের অবদানই সবচেয়ে বড় শক্তি হিসেবে উঠে এসেছে। কোহলির নেতৃত্বে বেঙ্গালুরুর এই সাফল্য শুধু ট্রফি জেতাই নয়, বরং একটি দীর্ঘ প্রতীক্ষার অবসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *