‘গোট’-এর দৃশ্য যেন বাস্তব! মুখ্যমন্ত্রী বিজয়কে বিশেষ নম্বর প্লেট উপহার ভেঙ্কট প্রভুর

ইতিহাস কলকাতা খেলা জেলা টেক ট্রাভেল দেশ পশ্চিমবঙ্গ বিদেশ বিনোদন ভাইরাল রাজনীতি রাজ্য রাশিফল লাইফস্টাইল সর্বশেষ খবর

‘গোট’-এর দৃশ্য যেন বাস্তব! মুখ্যমন্ত্রী বিজয়কে বিশেষ নম্বর প্লেট উপহার ভেঙ্কট প্রভুর 

তামিলনাড়ুর রাজনীতিতে (Tamil Nadu CM) নতুন অধ্যায়ের সূচনা করেছেন জোসেফ বিজয় চন্দ্রশেখর, যাকে গোটা দক্ষিণ ভারত চেনে ‘থলপতি বিজয়’ নামে (Thalapathy Vijay)। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়ে তিনি এখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর আসনে (Tamil Nadu CM)। গত ১০ মে শপথ নেওয়ার পর থেকেই রাজনৈতিক মহল থেকে শুরু করে চলচ্চিত্র জগৎ সর্বত্রই বিজয়কে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে (Thalapathy Vijay)। দক্ষিণী সিনেমার বহু তারকা ইতিমধ্যেই নবনির্বাচিত মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। কমল হাসান, রামচরণ, বিজয় দেবেরাকোন্দ্রা থেকে আল্লু অর্জুন-সহ একাধিক তারকা বিজয়ের রাজনৈতিক যাত্রাকে অভিনন্দন জানিয়েছেন। তবে সবচেয়ে বেশি চর্চায় উঠে এসেছে পরিচালক ভেঙ্কট প্রভুর (Venkat Prabhu) বিশেষ উপহার।

২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট ছবি ‘দ্য গ্রেটেস্ট অফ অল টাইম’ বা ‘GOAT’-এ এমন একটি দৃশ্য ছিল, যা এখন নতুন করে আলোচনার কেন্দ্রে। ছবিতে বিজয়ের ব্যবহৃত গাড়ির নম্বর প্লেটে লেখা ছিল—“TN07CM2026”। সেই সময় বিষয়টি নিছক সিনেমার অংশ বলেই মনে হয়েছিল। কিন্তু ২০২৬ সালে সত্যিই মুখ্যমন্ত্রী হওয়ার পর অনুরাগীদের দাবি, ছবির সেই দৃশ্য যেন ভবিষ্যতের ইঙ্গিত বহন করেছিল।বিজয়ের শপথগ্রহণের পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ওই দৃশ্যের ছবি ও ভিডিও। অনেকেই মনে করছেন, সিনেমার মধ্যেই যেন লুকিয়ে ছিল তাঁর রাজনৈতিক উত্থানের প্রতীক। এই আবেগঘন মুহূর্তকে আরও স্মরণীয় করে তুলতেই পরিচালক ভেঙ্কট প্রভু বিজয়কে উপহার দেন সেই একই নম্বর লেখা একটি বিশেষ নামফলক।

সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের ছবি শেয়ার করে পরিচালক লেখেন, ‘একটি কল্পনা থেকে স্বপ্ন, আর আজ তা বাস্তব। মাননীয় মুখ্যমন্ত্রী থলপতি বিজয়ের হাতে ‘GOAT’-এর স্মারক তুলে দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ইতিহাস তৈরি হয়েছে। এ তো সবে শুরু।’
এই পোস্ট প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে নতুন জল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, ভবিষ্যতে হয়তো মুখ্যমন্ত্রী বিজয়কে নিয়েই ‘GOAT’-এর সিক্যুয়েল তৈরির পরিকল্পনা করছেন ভেঙ্কট প্রভু। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি, তবুও থলপতিকে ঘিরে উত্তেজনা যে আগামী দিনে আরও বাড়বে, তা বলাই যায়।