রাশিচক্রের ইঙ্গিতে আজকের দিনটি কার জন্য শুভ আর কার জন্য চ্যালেঞ্জিং হতে চলেছে, দেখে নিন এক নজরে।
মেষ : আজকের দিনটি আপনার সেবামূলক কাজে কাটার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সাথে কোথাও ভ্রমণের সুন্দর সুযোগ আসতে পারে।
শুভ রঙ: লাল।
বৃষ : আজ আর্থিক বিনিয়োগ ও নতুন কোনো চুক্তি করার ক্ষেত্রে বাড়তি সতর্কতা বজায় রাখুন। কর্মক্ষেত্রে নিজের বুদ্ধিমত্তার সঠিক প্রয়োগ আপনাকে লাভবান করবে।
শুভ রঙ: সবুজ।
মিথুন : আজ নিজের ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং ঘরের পরিবেশ গুছিয়ে নেওয়ার প্রতি আপনার আগ্রহ বাড়বে। কর্মক্ষেত্রে আপনার কাজের নিখুঁত দক্ষতা সবার নজর কাড়বে।
শুভ রঙ: হলুদ।
কর্কট : আজ চাকরিতে ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি আটকে থাকা টাকা ফেরত পাওয়ার জোরালো সম্ভাবনা আছে। প্রেমে আনন্দময় সময় কাটবে।
শুভ রঙ: সিলভার।
সিংহ : আজ ব্যবসায় উন্নতির দারুণ সুযোগ আসবে এবং সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে। তবে মানসিক চাপ এড়াতে আজ কিছুটা সময় একা কাটানো ভালো।
শুভ রঙ: সোনালী।
কন্যা : আজ আপনার ভয়কে জয় করে আত্মবিশ্বাসের সাথে বড় কোনো পরিকল্পনা বাস্তবায়নের দিন। আর্থিক দিক থেকে লাভের যোগ স্পষ্ট দেখা যাচ্ছে।
শুভ রঙ: বাদামি।
তুলা : আজ কর্মক্ষেত্রে আকস্মিক কোনো নতুন সুযোগ আপনার সামনে আসতে পারে। সম্পর্কে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি দূর হয়ে স্থিতিশীলতা ফিরবে।
শুভ রঙ: গোলাপি।
বৃশ্চিক : আজকের দিনটি আপনার জীবনে নতুন কোনো সাফল্যের বার্তা নিয়ে হাজির হতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতি এবং বড় অঙ্কের অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে।
শুভ রঙ: কালো।
ধনু : আজ ব্যবসায়ীদের জন্য বড় কোনো অর্থনৈতিক সুযোগ বা নতুন চুক্তি হওয়ার যোগ রয়েছে। সন্তানদের পড়াশোনায় সাফল্য আজ আপনার মনকে আনন্দ দেবে।
শুভ রঙ: বেগুনি।
মকর : আজকের দিনটি আপনার সামাজিক প্রতিপত্তি ও নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য দারুণ কাজ করবে। নতুন কাজের অনুপ্রেরণা পাবেন।
শুভ রঙ: ধূসর।
কুম্ভ : আজ প্রিয়জনের কাছ থেকে কোনো সুখকর সারপ্রাইজ পেতে পারেন যা আপনার একাকীত্ব দূর করবে। তবে চেনা কারও অনুরোধে বড় অঙ্কের ধার দেওয়া থেকে বিরত থাকুন।
শুভ রঙ: নীল।
মীন : আজকের দিনে যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো না করে ধৈর্য বজায় রাখুন। সঙ্গীর আবেগকে প্রাধান্য দিলে আপনার সম্পর্ক আরও মধুর হবে।
শুভ রং : আকাশি।
