পেট সবসময় ফুলে থাকে? এর কারণ শুধু চর্বি জমার জন্য নাকি তার পিছনে অন্য কোন ভয়ংকর কারণ। এর থেকে বাঁচার উপায় কি?

সর্বশেষ খবর স্বাস্থ্য

আজকাল অনেক মানুষের মুখে শোনা যায় তাদের পেট বেরিয়ে যাচ্ছে বা বাইরে বেরিয়ে আসে। অনেকেই মনে করেন এই পেট বেরোনো বা পেট বেড়ে যাচ্ছে তার কারণ শুধু অতিরিক্ত খাবার খাওয়া বা ওজন বৃদ্ধি। কিন্তু অতিরিক্ত খাবার খাওয়া বা ওজন বৃদ্ধি জন্য নয় বরং শরীরের অন্য কোন কারণের পেট ফুলে বাইরে বেরিয়ে আসে।
পেট সবসময় ফুলে থাকা বা ভারী হয়ে থাকার পেছনে কেবল মেদ জমা দায়ী নয়। এর নেপথ্যে হজমের সমস্যা, ইরিটেবল বাওয়েল সিনড্রোম (IBS), গ্যাস-অম্বল, কোষ্ঠকাঠিন্য, এমনকি লিভার বা কিডনির মতো গুরুতর শারীরিক সমস্যাও থাকতে পারে।
পেট ফোলার আরেকটি বড় কারণ হল হজমের সমস্যা। অনেকের শরীরে খাবার ঠিকভাবে হজম হয় না। ফলে অন্ত্রে গ্যাস তৈরি হয় এবং পেট ভারী বা স্ফীত মনে হয়। অনেক সময় সকালে ঘুম থেকে ওঠার পর পেট স্বাভাবিক থাকলেও দিনের শেষে তা অনেক বেশি ফোলা দেখায়। এর পিছনে গ্যাস, বদহজম বা অন্ত্রের সমস্যাও দায়ী হতে পারে।
খাবার ঠিকমতো হজম না হলে অন্ত্রে গ্যাস তৈরি হয়, যা পেট ফোলার অন্যতম প্রধান কারণ।মল ঠিকমতো পরিষ্কার না হলে পেটে জমা হয়ে পেট ফাঁপা ও ভারী অনুভূতির সৃষ্টি করে।ল্যাকটোজ বা গ্লুটেনের মতো নির্দিষ্ট কিছু খাবার হজম করতে না পারা, কিংবা নারীদের ক্ষেত্রে পিরিয়ডের আগে হরমোনের পরিবর্তনের ফলেও পেট ফোলাভাব দেখা দিতে পারে।
পেট ফুলে যাওয়ার হাত থেকে বাঁচার উপায় দ্রুত খাওয়ার অভ্যাস থাকলে খাবারের সাথে অতিরিক্ত বাতাস পেটে ঢুকে যায় (Aerophagia), যা পেট ফোলার কারণ। তাই খাবার ভালো করে চিবিয়ে খান।
বাঁধাকপি, ফুলকপি, মটরশুঁটি, অতিরিক্ত তৈলাক্ত খাবার এবং কোল্ড ড্রিঙ্কস খাওয়া সীমিত করুন। কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং পাচনতন্ত্র সচল রাখতে সারাদিনে পর্যাপ্ত জল পান করা জরুরি।
আদা চা, মৌরি বীজ বা পুদিনা পাতা হজম ক্ষমতা বাড়াতে এবং তাৎক্ষণিক গ্যাস কমাতে সাহায্য করে।খাওয়ার পর অন্তত ১৫-২০ মিনিট হাঁটলে কোলনে জমে থাকা গ্যাস সহজেই নির্গত হয়।