দক্ষিণী ছবিতে অভিনয় করতে গিয়ে বিতর্কে জড়ালেন বলিউড অভিনেত্রী Janhvi Kapoor। Ram Charan-এর বিপরীতে তাঁর আসন্ন ছবি ‘পেড্ডি’ ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। সম্প্রতি তাঁর একটি ফ্যানক্লাবের সঙ্গে ব্যক্তিগত কথোপকথনের স্ক্রিনশট ফাঁস হয়েছে, যেখানে ছবির শুটিং ও ক্যামেরার ব্যবহার নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অভিনেত্রী।
ফাঁস হওয়া চ্যাট অনুযায়ী, জাহ্নবীর অভিযোগ—তাঁর চরিত্রের গভীরতার বদলে ক্যামেরা বারবার তাঁর শরীরকেই প্রাধান্য দিয়েছে। বিশেষ করে বক্ষবিভাজিকা ও কোমরের শট নিয়ে তিনি আপত্তি জানিয়েছিলেন বলেও দাবি করেন। এমনকি শুটিংয়ের সময় তিনি বিষয়টি নিয়ে সরাসরি আপত্তি তোলেন এবং রাম চরণও তাঁকে সমর্থন করেছিলেন বলে জানান।
জাহ্নবীর বক্তব্য, অনেক সময় ‘ক্লোজ়আপ’ শটের নামে ভিন্নভাবে ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যা তিনি আগে থেকে জানতেন না। এই অভিযোগ সামনে আসতেই প্রশ্ন উঠেছে দক্ষিণী সিনেমায় নারীদের উপস্থাপনা নিয়ে। যদিও ছবির নির্মাতাদের দাবি, এই চ্যাট নাকি ইচ্ছাকৃতভাবেই ছড়ানো হয়েছে প্রচারের স্বার্থে।
এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আলোচনা শুরু হয়েছে। ভবিষ্যতে জাহ্নবী দক্ষিণী ছবিতে কাজ করবেন কি না, তা নিয়েও জল্পনা তুঙ্গে।
