হাওয়ায় দুলছে মেসি মূর্তি, বাড়ছে বিপদের আশঙ্কা

কলকাতা খেলা সর্বশেষ খবর

লেকটাউনে বসানো Lionel Messi-র বিশাল মূর্তিকে ঘিরে সোমবার তৈরি হল চাঞ্চল্য। ভিআইপি রোড সংলগ্ন ভূগর্ভস্থ পথের উপরের অংশে স্থাপিত প্রায় ৭০ ফুট উচ্চতার এই মূর্তিটি হাওয়ায় দুলতে দেখা যায় বলে অভিযোগ ওঠে স্থানীয়দের পক্ষ থেকে। পথচলতি মানুষ ও বাসিন্দারাই প্রথম বিষয়টি লক্ষ্য করে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং পূর্ত দফতরের কর্মীরা। প্রাথমিক পরিদর্শনের পর পূর্ত দপ্তরের ঠিকাদার প্রবীর পাল জানান, ফাউন্ডেশন বোল্টের দুর্বলতার কারণেই এই দুলুনি তৈরি হয়েছে। তাঁর কথায়, “হালকা হাওয়া লাগলেই মূর্তিটি নড়ছে, যা অত্যন্ত বিপজ্জনক। যে কোনও মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে।”

ঠিকাদার আরও পরামর্শ দেন, বর্তমান পরিস্থিতিতে মূর্তিটি সরিয়ে ফেলা বা পুনর্গঠন করাই সবচেয়ে নিরাপদ পদক্ষেপ হতে পারে। কারণ, ভিতরের বোল্টের অবস্থা ঠিক কী? তা স্পষ্ট নয়। সেগুলি নতুন করে বসানো না হলে বিপদ এড়ানো কঠিন।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর মাসে ‘মেসি’-র কলকাতা সফরের সময় এই মূর্তির উদ্বোধন করেছিল স্বয়ং ‘মেসি’। ‘মেসি’-র কলকাতা শফরে যুবভারতী ক্রীড়াঙ্গনে চূড়ান্ত বৃশঙ্খলার পরিবেশ সৃষ্টি হয়েছিল। মাত্র ১৬ মিনিট মাঠে ছিলেন তিনি। গ্যালারি থেকে দর্শকরা এক মুহূর্তের জন্যও মেসিকে দেখতে পায়নি। চূড়ান্ত বৃশঙ্খলার কারনে তার নিরাপত্তারক্ষীরা তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়।

এই মূর্তির নেপথ্যে ছিল রাজ্যের পূর্বতন সরকারের মন্ত্রী সুজিত বসু। সম্প্রতি পুর নিয়োগ মামলায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। এখন প্রশ্ন, দ্রুত ব্যবস্থা না নিলে এই মূর্তি ঘিরে আরও বড় বিপদের আশঙ্কা তৈরি হবে কি না। প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *