রাজ্যের মহিলাদের আর্থিক নিরাপত্তা (Financial Security) আরও শক্তিশালী করতে নতুন করে চর্চায় উঠে এসেছে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ (Annapurna Bhandar) প্রকল্পের নাম। সম্প্রতি প্রকাশ্যে আসা একটি সরকারি নির্দেশিকা (Government Notification) ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। দাবি করা হচ্ছে, এই নতুন প্রকল্পের মাধ্যমে যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা (Financial Assistance) দেওয়া হতে পারে।
জানা গিয়েছে, মূলত ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারাই এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। তবে সরকারি কর্মী (Government Employee), নিয়মিত পেনশনভোগী (Pension Holder) অথবা আয়করদাতা (Income Tax Payer)-রা এই সুবিধার আওতার বাইরে থাকতে পারেন। আধার সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে (Aadhaar Linked Bank Account) সরাসরি ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার-এর (Direct Benefit Transfer-DBT) মাধ্যমে টাকা পাঠানোর পরিকল্পনা রয়েছে বলেও সূত্রের খবর।
সবচেয়ে বেশি আলোচনা শুরু হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্পের বর্তমান উপভোক্তাদের নিয়ে। শোনা যাচ্ছে, ওই প্রকল্পে থাকা বহু মহিলাকেই নতুন ‘অন্নপূর্ণা যোজনা’ (Annapurna Yojana)-র আওতায় স্থানান্তরিত (Migrate) করা হতে পারে। পাশাপাশি নতুন আবেদনকারীদের জন্য অনলাইন পোর্টাল (Online Portal) চালুর প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে খবর। আবেদন যাচাইয়ের দায়িত্বে থাকতে পারেন বিডিও (BDO), এসডিও (SDO) এবং জেলা শাসক (District Magistrate) স্তরের আধিকারিকরা।
যদিও এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে পূর্ণাঙ্গ সরকারি ঘোষণা (Official Announcement) প্রকাশ্যে আসেনি, তবুও এই প্রকল্প ঘিরে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তুঙ্গে। বিশেষ করে মহিলা মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে তা রাজ্যের বহু পরিবারের জন্য বড় আর্থিক ভরসা হয়ে উঠতে পারে।
