অল্প বয়সেই চুলে পাক?

ইতিহাস কলকাতা খেলা জেলা টেক ট্রাভেল দেশ পশ্চিমবঙ্গ বিদেশ বিনোদন ভাইরাল রাজনীতি রাজ্য রাশিফল লাইফস্টাইল সর্বশেষ খবর

অল্প বয়সেই চুলে পাক? রান্নাঘরের এই ফেলে দেওয়া জিনিসই ফেরাবে চুলের জেল্লা,জেনে নিন গোপন হ্য়াক

 

বাঁচবে পার্লারের খরচ! বানিয়ে ফেলুন প্রাকৃতিক হেয়ার ডাই। গোড়া তো মজবুত হবেই, চুলও হবে ঘন কালো। ঘরের পেঁয়াজের কথা তো জানেন, তার সঙ্গে কী এমন মেশালে রাতারাতি আসবে বদল, জেনে নিন

অল্প বয়সেই চুলে পাক, কালার করিয়েও লাভ হচ্ছে না ? ঘন ,কালো ,উজ্জ্বল চুল পাওয়ার ইচ্ছা কার না থাকে? কিন্তু সবার পক্ষে এইরকম চুল পাওয়া সহজ নয়। ফলে মানুষ ঝুঁকছে দামী হেয়ার ডাইয়ের পিছনে, বাড়ছে চুলের ক্ষতি। কিন্তু আপনি যদি এই হ্যাকটা শিখে নেন তাহলে চুল ডাইয়ের জন্য আর দিতে হবে না হাজার হাজার টাকা ।

কী সেই হ্যাক জানেন ?

কফি গুঁড়োর সঙ্গে পেঁয়াজের খোসা মিশিয়ে ব্য়বহার করে দেখুন পাকা চুল কমাতে সাহায্য় করতে পারে। পেঁয়াজের খোসা ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিতে হবে। তারপর জলে ফুটিয়ে ঘন কাথ তৈরি করতে হবে। ২ চামচ কফি পাউডার যোগ করে ভালোভাবে মেশাতে হবে। এরপর ফ্রিজে রেখে ঠান্ডা করতে হবে। চুলের গোড়া থেকে আগা পর্যন্ত আলতো ভাবে লাগাতে হবে।

৩০ মিনিট লাগিয়ে রেখে তারপর একটা সালফেট ফ্রি শ্য়াম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার এই মিশ্রণটি লাগালে চুল কালো হতে শুরু করে। শুধু চুলকে কালো করাই নয়, ভেতর থেকে কন্ডিশনিং করে। চুল ভাঙা, চুল পড়া কমায়।

কফিতে থাকা রঞ্জক চুলের গোড়ায় গাঢ় রঙ দেয়। পেঁয়াজ যে চুলের জন্য় কতটা উপকারী তা সবাই কম বেশি জানেন। পেঁয়াজের খোসা মাথার স্কিনকে পুষ্টি দেয়, চুল প়ড়া আটকায়। চুলের স্বাভাবিক সৌন্দর্য ফিরিয়ে আনার জন্য় টাকা খরচ না করে, এই ঘরোয়া পেঁয়াজের খোসা ও কফির ঘরোয়া মিশ্রণটি খুব কাজের