বিধাননগরের (Bidhannagar) রাজনীতিতে (West Bengal Politics) বড়সড় চাঞ্চল্য। কোটি টাকার তোলাবাজি (Extortion Case), মানসিক নির্যাতন এবং খুনের হুমকির অভিযোগে সোমবার গভীর রাতে গ্রেফতার (Arrested) করা হল বিধাননগর পুরসভার (Bidhannagar Municipality) বর্তমান চেয়ারম্যান তথা তৃণমূলের (TMC) প্রভাবশালী নেতা সব্যসাচী দত্তকে (Sabyasachi Dutta Arrested)।
পুলিশ সূত্রে খবর, স্থানীয় ব্যবসায়ী মধুসূদন চক্রবর্তী সোমবার বিধাননগর উত্তর থানায় (Bidhannagar North Police Station) একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে দাবি করা হয়েছে, ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে তাঁর কাছ থেকে নগদ এক কোটি টাকা তোলা নেওয়া হয়েছিল। শুধু অর্থ আদায়ের অভিযোগই নয়, দীর্ঘদিন ধরে মানসিক নির্যাতন (Mental Harassment) এবং প্রাণনাশের হুমকি (Death Threat) দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন ওই ব্যবসায়ী।
অভিযোগ দায়ের হওয়ার পরই সক্রিয় হয়ে ওঠে পুলিশ প্রশাসন। সোমবার রাতেই নিউটাউন (New Town) এলাকার একটি বহুতল আবাসনে অভিযান চালায় তদন্তকারী দল। সেখান থেকে প্রথমে সব্যসাচী দত্তকে আটক করা হয়। পরে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গভীর রাতে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয় তাঁকে। কোথাও কোথাও তাঁর বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ হিসেবে ডিম ও গোবর ছোড়ার ঘটনাও সামনে এসেছে
রাজ্যের রাজনৈতিক মহলে সব্যসাচী দত্ত একটি অত্যন্ত পরিচিত নাম। দীর্ঘদিন ধরে বিধাননগর এবং রাজারহাট-নিউটাউন (Rajarhat-New Town) এলাকার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। একসময় বিধাননগর পুরসভার মেয়র হিসেবেও দায়িত্ব সামলেছেন। রাজনৈতিক জীবনে দলবদলের জল্পনা ও বিতর্কের কেন্দ্রবিন্দুতেও একাধিকবার উঠে এসেছে তাঁর নাম। তবে শেষ পর্যন্ত তিনি তৃণমূল কংগ্রেসে ফিরে এসে দলের গুরুত্বপূর্ণ মুখ হিসেবেই পরিচিতি পান। বর্তমানে তিনি বিধাননগর পুরসভার চেয়ারম্যান এবং ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সেই প্রভাবশালী নেতার হঠাৎ গ্রেফতারি ঘিরে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর।
জানা গিয়েছে, মঙ্গলবার তাঁকে বিধাননগর আদালতে (Bidhannagar Court) পেশ করা হতে পারে। তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতের (Police Custody) আবেদনও জানানো হতে পারে বলে সূত্রের খবর। যদিও এই হাই-প্রোফাইল গ্রেফতারি নিয়ে এখনও পর্যন্ত পুলিশের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।
তৃণমূলের (TMC News) এই পরিচিত মুখকে ঘিরে ওঠা বিস্ফোরক অভিযোগ এখন রাজ্য রাজনীতির (Bengal Political News) অন্যতম আলোচিত বিষয়। তদন্ত যত এগোবে, ততই সামনে আসতে পারে নতুন তথ্য— এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
