জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনটি কিছু রাশির জন্য বিশেষ শুভ। আবার কয়েকটি রাশিকে চলতে হতে পারে সতর্কতার সঙ্গে।
মেষ : নতুন কোনো কাজের সুযোগ পেতে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। বিভিন্ন কাজে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে।
শুভ রং : লাল।
বৃষ : আর্থিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। পারিবারিক পরিবেশ শান্ত থাকবে। প্রতিবেশীরা আপনার সাহসে মুগ্ধ হবেন। প্রিয়জনের সঙ্গে দেখা হবে।
শুভ রং : সাদা।
মিথুন: যোগাযোগ দক্ষতা আপনাকে এগিয়ে রাখবে। তবে ব্যবসায় তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন।
শুভ রং : সবুজ।
কর্কট : মানসিক শান্তি বজায় থাকবে। প্রিয়জনের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ আসতে পারে।
শুভ রং : হলুদ।
সিংহ : কর্মক্ষেত্রে আপনার নেতৃত্বের গুণাবলি প্রশংসিত হতে পারে। স্বাস্থ্য বিষয়ে একটু সচেতনতা প্রয়োজন।
শুভ রং : সোনালী।
কন্যা : দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন।
শুভ রং : সবুজ।
তুলা : দাম্পত্য জীবন সুখের হবে। ব্যবসা বা কর্মক্ষেত্রে কোনো শুভ পরিবর্তন আসতে পারে। প্রবীনদের প্রতি শ্রদ্ধা বজায় রাখুন
শুভ রং : হালকা নীল।
বৃশ্চিক : কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন। তবে ধৈর্য ও বুদ্ধিমত্তা দিয়ে পরিস্থিতি সামলাতে পারবেন।
শুভ রং : গাড় রং
ধনু : ভ্রমণ বা নতুন বিনিয়োগের পরিকল্পনা ফলপ্রসূ হতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি ভালো।
শুভ রং : কমলা।
মকর : কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের সুফল পেতে পারেন। আর্থিক বিনিয়োগে লাভবান হওয়ার সম্ভাবনা।
শুভ রং : কালো ।
কুম্ভ : বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। আটকে থাকা কোনো কাজ সম্পন্ন হতে পারে। বাড়ির দায়িত্ব ভালোভাবে পালন করবেন। আর্থিক উন্নতি হতে পারে
শুভ রং : বেগুনি।
মীন : আধ্যাত্মিক চিন্তাভাবনা বৃদ্ধি পাবে। অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, তবে অতিরিক্ত খরচ নিয়ন্ত্রণ করা জরুরি।
শুভ রং : হালকা সবুজ।
