প্রতিদিনের মতো আজও গ্রহ-নক্ষত্রের প্রভাবে বদলাতে পারে আপনার দিনের সমীকরণ। প্রেম, পরিবার, স্বাস্থ্য ও কাজ সব দিক থেকেই কেমন যাবে এই দিনটি, জানতে চোখ রাখুন আজকের রাশিফলে।
মেষ : পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সাফল্য যোগ রয়েছে। বন্ধুর সঙ্গে বিচ্ছেদ হতে পারে। অফিসের কাজের জন্য নিজের অভিজ্ঞতা বেশি না প্রকাশ করায় মঙ্গলজনক।
শুভ রং : হলুদ।
বৃষ : ভাইয়ের সঙ্গে ভালো বোঝাপড়া হবে ও দীর্ঘদিনের অশান্তি মিটে যাবে। উচ্চ পদস্থ কর্তাদের প্রশংসা পাবেন । যারা চাকরির চেষ্টা করছেন তারা সুখবর পাবেন।
শুভ রং : ডার্ক গ্রিন।
মিথুন : সকালের দিকে পারিবারিক খুশির খবর পেতে পারেন। শিল্পীদের উন্নতি হবে। বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে। নম্র ব্যবহার করুন। চট করে মাথা গরম করবেন না।
শুভ রং : সবুজ।
কর্কট : সামাজিক কাজে বাধা পড়তে পারে। সহকর্মীর সঙ্গে মিলেমিশে কাজ করলে সুবিধা পাবেন। প্রতিবেশীদের সঙ্গে অকারণে ঝগড়া বা তর্ক বাড়তে পারে। ব্যবসায় মন্দা দেখা দিতে পারে।
শুভ রং : গোলাপি।
সিংহ : মধুর ভাষণের দ্বারা শ্রোতাদের মন জয় করতে পারবেন। বিষয় সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। বাড়িতে মাঙ্গলিক কাজের আলোচনা হতে পারে। চলাফেরাই বাড়তি সতর্কতা প্রয়োজন।
শুভ রং : সাদা।
কন্যা : নতুন জীবন শুরুর সময়। প্রেমের জীবনে কিছু উত্তেজনা পূর্ণ ঘটনা করতে পারে। আর্থিক অবস্থা ভালো হবে। স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন।
শুভ রং : কালো।
তুলা : পরিবারের সঙ্গে সময় কাটালে মনোবল বাড়বে। নতুন কাজ শুরু করার ইচ্ছা সঠিক প্রমাণিত হবে। ব্যবসায়ী অর্থের আগমন ভালো থাকতে পারে তবে ব্যয় নিয়ন্ত্রণ করা প্রয়োজন।
শুভ রং : নীল।
বৃশ্চিক : ব্যবসায় আনন্দ ও সহযোগিতা বজায় থাকবে। কর্ম ক্ষেত্রে প্রচেষ্টার প্রশংসা পাবেন। আগুন থেকে একটু সাবধান থাকা দরকার। সন্তানদের জন্য আনন্দ করবে।
শুভ রঙ : অরেঞ্জ।
ধনু : জাতিকাদের জন্য বিশেষ ভালো খবর আসবে। আজ স্বাস্থ্য নিয়ে কোন সমস্যা থাকবে না।আজ স্ত্রীর সঙ্গে বিবাদের যোগ রয়েছে।
শুভ রং : মেরুন।
কুম্ভ : বন্ধুদের কথা অবহেলা করবেন না। বাড়ির সবার সঙ্গে সম্পর্ক বজায় রাখুন। বাবার সম্মান বজায় রাখুন। পুরানো বন্ধুর সঙ্গে দেখা হবে। বুদ্ধিমত্তার সঙ্গে এগিয়ে চলবেন।
শুভ রং : আকাশ নীল।
মীন : ভালো খাওয়া দাওয়া জুটতে পারে। ঝুঁকির কাজ এড়িয়ে চলুন। প্রেমের ব্যাপারে আত্মবিশ্বাস বাড়ান। অফিসের শত্রুদের থেকে সাবধান থাকুন। উচ্চ পদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ।
শুভ রং : লাল।
