নতুন দিন মানেই নতুন সম্ভাবনা। কারও জন্য সুখবর, কারও জন্য সতর্কবার্তা। আজ আপনার রাশিতে কী লেখা আছে, দেখে নিন এক ঝলকে।
মেষ : আজ আপনার পড়াশোনায় মনোযোগ বাড়বে। ব্যবসার ক্ষেত্রে নতুন পথ উন্মোচন হবে। বাইরে কারোর কথায় কান দেবেন না এতে আপনি মনোবল হারাতে পারেন।
শুভ রং : লাল।
বৃষ : ব্যবসার ব্যাপারে গুরুজনদের মতামত নিন। প্রেম জীবনের নতুন মোর আসতে পারে। পরিবারকে সময় দিন।
শুভ রং : সাদা।
মিথুন : প্রেম জীবনে মনোযোগ দিন এবং স্বার্থপরতা এগিয়ে চলুন। গুরুজনদেরকে প্রতি শ্রদ্ধা রাখুন। ব্যবসায় অর্থ লাভ হবে।
শুভ রং : সবুজ।
কর্কট : ব্যবসায়ী মহাজনদের সঙ্গে লেনদেন বাড়বে। কর্মস্থানে একটু সাবধান থাকুন। অফিসে আপনার পরিকল্পনা কারও সঙ্গে ভাগ করবেন না।
শুভ রং : রূপালী।
সিংহ : আজ কর্মস্থানে কঠোর পরিশ্রম করুন। প্রেমের সম্পর্কে উন্নতি হবে। পরিবারের দায়িত্ব মাথায় আসবে। আগুন থেকে সাবধান থাকুন ।
শুভ রং : সোনালী।
কন্যা : ঝুঁকিপূর্ণ কাজে এড়িয়ে চলুন। আজ কোন নতুন বন্ধু বানাবেন না। আর্থিক কাজের সচেতনতা বাড়ান। পড়াশোনার প্রতি অবহেলা ক্ষতি হতে পারে।
শুভ রং : হালকা সবুজ।
তুলা : অফিসের প্ররোচনায় কান দেবেন না। অপরিচিতদের থেকে দূরত্ব বজায় রাখুন। পুরানো প্রেমিকার সঙ্গে সাক্ষাৎ হবে। স্বাস্থ্যের দিকে নজর দিন। পারিবারিক বিষয়ে ধৈর্য ধরুন।
শুভ রং : নীল।
বৃশ্চিক : ব্যবসার ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিদের কাছে পরামর্শ নিন। আজ স্বাস্থ্য ভালো না যেতেও পারে। তাই নিয়মিত চেক আপ করান। প্রতিপক্ষ আপনাকে দমিয়ে রাখার চেষ্টা করবে, তাই প্রতিপক্ষকে সুযোগ দেবেন না।
শুভ রং : মেরুন।
ধনু : আর্থিক দিকে উন্নতি লাভ হবে। নতুন অফিসে নিষ্ঠা ও বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করবেন। কাজের প্রতি মনোযোগ বজায় রাখুন। আজ জমি বিক্রয় বা ক্রয় করার জন্য ভালো দিন।
শুভ রং : হলুদ।
মকর : পরিবারকে সময় দিন এতে পরিবারের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। অফিসের আলোচনায় এগিয়ে থাকবেন। দাম্পত্য জীবনে মাধুর্য বাড়বে। ব্যবসার নতুন সুযোগ আসতে পারে।
শুভ রং : কালো।
কুম্ভ : সকালের দিকে সুসংবাদ পাবেন। ব্যবসায় আজ আপনার পরিকল্পনা কাজে দেবে। পারিবারিক বিষয় ব্যক্তিগত রাখুন। বন্ধুদের সহযোগিতা পাবেন।
শুভ রং : বেগুনি।
মীন : পরিবারের কাছাকাছি থাকবেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সুখ ভাগাভাগি করবেন। গাড়ি কেনার ব্যাপারে সতর্ক থাকুন। আত্মীয়দের থেকে সাবধান থাকুন।
শুভ রং : আকাশী।
