মোদীর খাওয়া ঝালমুড়ির দোকানদারই এখন টার্গেটে! পাকিস্তান-বাংলাদেশ থেকে খুনের হুমকি

পশ্চিমবঙ্গ রাজ্য সর্বশেষ খবর

একসময় তাঁর ছোট্ট ঝালমুড়ির দোকান ঘিরেই তৈরি হয়েছিল বড় চর্চা। নির্বাচনী প্রচারে এসে আচমকাই গাড়ি থামিয়ে সেই দোকানের ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঝাড়গ্রামের সাধারণ দোকানি বিক্রমকুমার সাউ তখন বুঝতেই পারেননি, জীবনের সেই মুহূর্ত একদিন এত বড় আলোচনার বিষয় হয়ে উঠবে। কিন্তু এখন সেই স্মৃতির জায়গা নিয়েছে ভয়, উদ্বেগ আর অনিশ্চয়তা।
অভিযোগ, গত কয়েকদিন ধরে বিক্রমের মোবাইলে একের পর এক (Threat Message) আসছে। কখনও (WhatsApp)-এ মেসেজ, কখনও আবার (Video Call)-এ অস্ত্র দেখিয়ে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি পরিবারের। আরও চাঞ্চল্যকর অভিযোগ, এই সব হুমকি নাকি এসেছে (Pakistan) ও (Bangladesh) থেকে ব্যবহৃত একাধিক নম্বরের মাধ্যমে। ঘটনায় কার্যত আতঙ্কে দিন কাটছে গোটা পরিবারের।
গত ১৯ এপ্রিল,ঝাড়গ্রামে নির্বাচনী সভা করেছিলেন প্রধানমন্ত্রী। সভা শেষে আচমকাই কনভয় থামিয়ে রাজ কলেজ মোড়ের সেই ছোট্ট দোকানে পৌঁছে যান তিনি। সেখানেই বিক্রমের হাতের ঝালমুড়ি খান মোদী। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ছবি। এলাকায় অনেকেই বলেছিলেন, সাধারণ মানুষের সঙ্গে এমন সহজ সম্পর্কই আলাদা করে দেয় প্রধানমন্ত্রীকে। সেই ঘটনার পর বিক্রমও পরিচিত মুখ হয়ে ওঠেন এলাকায়।
কিন্তু কয়েক দিনের মধ্যেই ছবিটা যেন পুরো বদলে গেল। পরিবার সূত্রে খবর, নিরাপত্তার আশঙ্কায় কয়েকদিন দোকানও বন্ধ রেখেছেন বিক্রম। এমনকি আত্মগোপনেও রয়েছেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। (Cyber Crime Team) ঘটনার তদন্ত শুরু করেছে। যেসব নম্বর থেকে হুমকি এসেছে, সেগুলিও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।
এক সাধারণ ঝালমুড়ি বিক্রেতাকে ঘিরে এমন ঘটনায় নতুন করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। প্রশ্ন উঠছে, শুধুই কি ভয় দেখানো, নাকি এর পিছনে রয়েছে আরও বড় কোনও কারণ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *