Akash Singh : ইউপি মডেল এবার হাওড়ায়? স্যান্ডো-হাফ প্যান্টে রাস্তায় হাঁটানো হল ‘ডন’ আকাশকে!

ভাইরাল রাজ্য

একসময় যার নামে কাঁপত উত্তর হাওড়া (North Howrah)…যার বিরুদ্ধে পুলিশের উপর গুলি চালানো, বোমাবাজি, তোলাবাজি সিন্ডিকেট চালানোর মতো একের পর এক গুরুতর অভিযোগ (Crime Case, Bombing Case) উঠেছিল। সেই কুখ্যাত আকাশ সিংকেই (Akash Singh) এবার দেখা গেল সম্পূর্ণ অন্য চেহারায়! চেনা দাড়ি-গোঁফ উধাও। মুখ নিচু। পরনে শুধু স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট। আর সেই অবস্থাতেই রবিবার সকালে উত্তর হাওড়ার একের পর এক রাস্তায় তাকে হাঁটাতে দেখা গেল পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে (Howrah City Police Action)। মুহূর্তে থমকে দাঁড়ান পথচলতি মানুষ। কেউ মোবাইলে ভিডিও করতে শুরু করেন, কেউ আবার অবাক হয়ে তাকিয়ে থাকেন। দেখতে দেখতে সেই ছবি-ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় (Viral Video)।

রবিবার ‘ক্রাইম সিন রিকনস্ট্রাকশন’-এর জন্য (Crime Scene Reconstruction) ধৃত দুষ্কৃতী আকাশ সিংকে নিয়ে বের হয় মালিপাঁচঘড়া ও গোলাবাড়ি থানার পুলিশ (Malipanchghara Police Station, Golabari Police Station)। তবে তদন্তের থেকেও বেশি চর্চার কেন্দ্র হয়ে ওঠে আকাশের বদলে যাওয়া চেহারা এবং তাকে প্রকাশ্যে রাস্তায় হাঁটানোর দৃশ্য। পুলিশ সূত্রে খবর, চলতি মাসের শুরুতেই আকাশ সিং এবং তার ঘনিষ্ঠ সহযোগী সূরজকে গ্রেফতার করে গোয়েন্দারা। আকাশের বিরুদ্ধে অভিযোগের তালিকা দীর্ঘ। ২০২১ সালে লিলুয়ায় পুলিশ কর্মীদের লক্ষ্য করে গুলি চালানো এবং ২০টিরও বেশি বোমা ছোঁড়ার ঘটনায় তার নাম সামনে আসে (Police Attack Case, Liluah Bombing)। অল্পের জন্য প্রাণে বেঁচে যান এক পুলিশ আধিকারিক। এরপর থেকেই উত্তর হাওড়ায় ‘ডন’ তকমা জুড়ে যায় আকাশের নামের সঙ্গে (Howrah Don)।

শুধু তাই নয়, এলাকায় তোলাবাজি সিন্ডিকেট চালানো, দুষ্কৃতী হামলা এবং রাজনৈতিক ছত্রছায়ায় দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে (Political Protection Allegation, Criminal Network)। বিরোধীদের দাবি, শাসকঘনিষ্ঠ প্রভাবের কারণেই এতদিন অধরা ছিল এই কুখ্যাত দুষ্কৃতী। রবিবার তদন্তের স্বার্থে আকাশকে নিয়ে যাওয়া হয় সেই সব এলাকায়, যেখানে একসময় বোমাবাজি বা হামলার অভিযোগ উঠেছিল। কীভাবে ছক কষা হয়েছিল, কারা জড়িত ছিল, কোথা থেকে পরিকল্পনা করা হয়েছিল—সবটাই খতিয়ে দেখেন তদন্তকারীরা (Police Investigation, Crime Investigation)।

তবে এই পুরো ঘটনার সবচেয়ে বড় চর্চার বিষয় হয়ে উঠেছে পুলিশের ‘বার্তা’। অনেকের মতে, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকারের আমলে অপরাধীদের বিরুদ্ধে যে কড়া পুলিশি অ্যাকশনের ছবি দেখা যেত (Yogi Model, Uttar Pradesh Police Style), বাংলাতেও এবার যেন সেই একই কড়া মনোভাবের ইঙ্গিত মিলল (West Bengal Police Action, Law And Order)। যদিও হাওড়া সিটি পুলিশের দাবি, এটি সম্পূর্ণ তদন্তের অংশ এবং নিরাপত্তাজনিত কারণেই এইভাবে অভিযুক্তকে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ-সবার মধ্যেই এখন একটাই প্রশ্ন, বাংলায় কি তবে বদলাচ্ছে অপরাধ দমনের ছবি? (Bengal Politics) বিতর্ক থাকতেই পারে। তবে রোববার সকালে হাওড়ার রাস্তায় যে দৃশ্য দেখা গেল, তা যে অপরাধ জগতের কাছে স্পষ্ট বার্তা হয়ে পৌঁছেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *