আজ কার ভাগ্যে রাজযোগ, কার জীবনে ঝামেলা ?

রাশিফল সর্বশেষ খবর

গ্রহ নক্ষত্রের পরিবর্তিত অবস্থায় আমাদের দৈনন্দিন জীবনে নানা প্রভাব ফেলে। কর্মক্ষেত্র, অর্থভাগ্য, স্বাস্থ্য সম্পর্কে ক্ষেত্রে আজ কি অপেক্ষা করছে আপনার জন্য, তা জানতে পড়ুন আজকের রাশিফল।

 

মেষ : গুরুজনদের সঙ্গে সম্পর্ক বজায় রাখলে কাজ সহজ হবে। প্রেমের সম্পর্কে আনন্দ ও স্থিতিশীলতা বজায় থাকবে। অনেকদিন ধরে ঝুলে থাকা কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা আছে।
শুভ রং : লাল।

 

বৃষ রাশি : আজকের দিনটি বৃষ জাতকদের জন্য বেশি সাবলীল। কাজে সহজ গতি থাকবে এবং পরিকল্পনা অনুযায়ী সব কাজ গুছিয়ে নেয়া সুযোগ পাবেন।
শুভ রং : হালকা নীল।

 

মিথুন : নতুন কোন কাজের ক্ষেত্রে সতর্ক হোন। অতিরিক্ত কাজের চাপে স্বাস্থ্য ভালো না ও থাকতে পারে। এছাড়া, আবেগের বশবর্তী হয়ে বা না ভেবে কোন কথা বলা থেকে বিরত থাকুন।
শুভ রং : নেভি ব্লু।

 

কর্কট : বুদ্ধিমত্তা নিয়ে এগিয়ে চলুন, মনে উৎস ও উদ্দীপনায় বজায় থাকবে। সাহস ও সক্রিয়তা প্রদর্শনের চমৎকার সুযোগ পাবেন।
শুভ রং : গোলাপি।

 

সিংহ : অতিরিক্ত কাজের চাপে শারীরিক ক্লান্তি আসতে পারে, বিশেষ করে কোমরের সমস্যা দেখা দিতে পারে। অফিসে কিছুটা মানসিক অস্থিরতা অনুভব করলে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে আসবে।
শুভ রং : সোনালী।

 

কন্যা : আজকের দিনটিতে কোন শুভ খবর পেতে পারেন। কর্মরতদের জন্য কর্মক্ষেত্রে বড় পরিবর্তন বা পদোন্নতির যোগ রয়েছে।
শুভ রং : সবুজ।

তুলা : বন্ধুদের সঙ্গে সময় কাটানো বা ঘুরতে যাওয়ার দারুন সুযোগ তৈরি হতে পারে। আজকের দিনটি বুদ্ধির দীপ্ত পদক্ষেপ নেয়ার জন্য শুভ।
শুভ রং : কমলা।

বৃশ্চিক : কর্মক্ষেত্রে আপনার কর্মপদ্ধতি ও সিদ্ধান্ত প্রশংসিত হবে। নিজের বুদ্ধি ও বিচক্ষণতার জোরে কঠিন পরিস্থিতিও সহজে মোকাবিলা করতে পারবেন।
শুভ রং : ডার্ক গ্রীন।

ধনু : কোন নতুন ব্যক্তির সঙ্গে পরিচয় থেকে ভালো কোন সুবিধা পেতে পারেন। ধৈর্য বজায় রেখে এগিয়ে চলুন, শুভ ফল লাভ করবেন।
শুভ রং : মেরুন।

মকর : পারিবারিক দিক থেকে সুখবর আসতে পারে। জীবনসঙ্গী বা পরিবারের মানুষদের সঙ্গে সময় কাটালে পারস্পরিক সম্পর্ক আরো গভীর ও মজবুত হবে।
শুভ রং : নীল।

কুম্ভ : আর্থিক বিষয়ের সতর্কতা অবলম্বন করুন। বড় কোন বিনিয়োগ বড় কোন বিনিয়োগের আগে অভিজ্ঞ কারোর কাছে পরামর্শ নেয়া জরুরী।
শুভ রং : কালো।

মীন : কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বাড়তে পারে, তবে আপনার বুদ্ধিমত্তা ও পরিশ্রমের সুবাদে তা সফলভাবে সম্পন্ন করতে পারবেন।
শুভ রং : হলুদ।