রবিবার থেকে শুরু হল কবি সুভাষ মেট্রো স্টেশন ভাঙার কাজ। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এই গুরুত্বপূর্ণ স্টেশনকে নতুন করে গড়ে তোলার উদ্দেশ্যেই এই পদক্ষেপ। গত বছর ২৮ জুলাই স্টেশনের পিলারে ফাটল দেখা দেওয়ার পর থেকে যাত্রী নিরাপত্তার কারণে কবি সুভাষ স্টেশন থেকে মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ রাখা হয়েছিল।
মেট্রো কর্তৃপক্ষ আশা করছে, পরিকল্পনা অনুযায়ী কাজ এগোলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই কবি সুভাষ স্টেশনের পুনর্গঠন কাজ সম্পন্ন হতে পারে। তবে কাজ চলাকালীন সময়ে যাত্রীদের অসুবিধা হতে পারে বলে আগেই সতর্ক করা হয়েছে।
