সঞ্জয়-ঋত্বিক জুটি, পিসিমার গোয়েন্দাগিরিতে চমক

বিনোদন সর্বশেষ খবর

চলতি সপ্তাহে বাংলা সিনেমাপ্রেমীদের জন্য বড় চমক নিয়ে আসছে টলিউড। বক্সঅফিসে গত সপ্তাহে বিশেষ সাড়া না মিললেও, এ সপ্তাহে মুক্তি পেয়েছে দু’টি নতুন বাংলা ছবি— ‘ফেরা’ এবং ‘ফুলপিসি ও এডওয়ার্ড’। পাশাপাশি মুক্তি পাচ্ছে দু’টি হিন্দি ছবিও,
ফলে বিনোদনের ঝুলি ভরপুর।

উইন্ডোজ প্রযোজনা সংস্থার ধারাবাহিকতা বজায় রেখে গ্রীষ্মের ছুটিতে আবারও হাজির রহস্য-রোমাঞ্চ ঘরানার ছবি। চিত্রনাট্যকার জিনিয়া সেনের নতুন গল্পে উঠে এসেছে এক বাঙালি পরিবারের পিসিমার গোয়েন্দাগিরি, যা একসময় দুপুরের পাঠ্যে জনপ্রিয় ছিল। এই সিনেমায় অভিনয় করেছেন একসময় বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা এবং অভিনেত্রী অর্জুন চক্রবর্তী এবং অনামিকা সাহা এছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছেন রাইমা সেন, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায় ও সোহিনী সেনগুপ্ত। এই গল্পে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের মা— তাঁর তীক্ষ্ণ বুদ্ধিমত্তাই এই চরিত্রের ভিত।

অন্যদিকে ‘ফেরা’ ছবিতে উঠে এসেছে এক আবেগঘন বাবা-ছেলের সম্পর্কের গল্প। এক সময়ের ফুটবল তারকা পান্নালাল এবং তাঁর কর্পোরেট কর্মী ছেলে পলাশ— দুই প্রজন্মের দ্বন্দ্ব, নীরবতা ও সম্পর্কের জটিলতা নিয়েই এগিয়েছে কাহিনি।

এই ছবির অন্যতম আকর্ষণ, প্রথমবার বাংলা ছবিতে অভিনয় করছেন বলিউডের শক্তিশালী অভিনেতা সঞ্জয় মিশ্র। তাঁর ছেলের চরিত্রে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী। এছাড়াও অভিনয়ে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকার, সোহিনী সরকার কে।

রহস্য, আবেগ এবং পারিবারিক সম্পর্ক— সব মিলিয়ে এই সপ্তাহে বাংলা সিনেমা পেতে চলেছে নতুন গতি।