বিশ্বকাপে দুরন্ত ছন্দে এগিয়ে চলেছে কিলিয়ান এমবাপের ফ্রান্স। আর্লিং হালান্ডকে বিশ্রামে রাখা নরওয়েকে ৪-১ গোলে উড়িয়ে গ্রুপ ‘আই’-এর শীর্ষে থেকে নকআউটে উঠল দিদিয়ের দেশঁর দল। ম্যাচের নায়ক উসমান দেম্বেলে। মাত্র ৩২ মিনিটেই হ্যাটট্রিক করে বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের নজির গড়লেন তিনি।
ম্যাচের শুরু থেকেই নরওয়ের রক্ষণে ঝড় তোলে ফ্রান্স। সপ্তম মিনিটে এমবাপের পাস থেকে প্রথম গোল করেন দেম্বেলে। ২০ মিনিটে আবার এমবাপে-দেম্বেলে যুগলবন্দিতেই ব্যবধান বাড়ে। ৩২ মিনিটে অঁরেলিয়েঁ চুয়ামেনির পাস থেকে বাঁ পায়ের দুরন্ত শটে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন পিএসজি তারকা। বিশ্বকাপে এ বারের আসরে লিয়োনেল মেসি ও জোনাথন ডেভিডের পর তৃতীয় ফুটবলার হিসেবে হ্যাটট্রিক করলেন তিনি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ডেজ়িরে ডুয়ের হেডে আসে ফ্রান্সের চতুর্থ গোল। নরওয়ের একমাত্র গোলটি করেন থেলোগার্ড।
১৯৫৪ সালে অস্ট্রিয়ার এরিক প্রবস্টের ২৪ মিনিটের হ্যাটট্রিক এখনও বিশ্বকাপের দ্রুততম। দেম্বেলের ৩২ মিনিটের কীর্তি পিছনে ফেলেছে ১৯৮৬ সালে গ্যারি লিনেকারের ৩৫ মিনিটের হ্যাটট্রিককে।
অন্য ম্যাচে ১০ জনের ইরাককে ৫-০ ব্যবধানে হারিয়ে নকআউটে ওঠার আশা জিইয়ে রাখল সেনেগাল। হাবিব দিয়ারা, ইসমাইলা সার, পাপে গেয়ের জোড়া গোল এবং ইলিমান এনদিয়ায়ের গোলে বড় জয় পেল আফ্রিকার দল। তবে শেষ ষোলোয় ওঠা এখন নির্ভর করছে অন্য গ্রুপগুলির ফলাফলের উপর
