সেপ্টেম্বরেই শুরু তৃতীয় সেমিস্টার! প্রকাশিত উচ্চ মাধ্যমিক ২০২৭-এর রুটিন, কবে কোন পরীক্ষা?

অনান্য সর্বশেষ খবর

উচ্চ মাধ্যমিক ২০২৭-এর তৃতীয় সেমিস্টারের পরীক্ষার রুটিন প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই রুটিন প্রকাশ করা হয়েছে।

আগামী ২১ সেপ্টেম্বর ২০২৬ থেকে শুরু হবে পরীক্ষা, যা চলবে ৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
সংসদের প্রকাশিত সূচি অনুযায়ী, অধিকাংশ পরীক্ষাই সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অর্থাৎ দেড় ঘণ্টা ধরে অনুষ্ঠিত হবে। তবে Visual Arts, Music এবং Vocational বিষয়ের পরীক্ষার সময় সকাল ১১টা থেকে দুপুর ১২টা, অর্থাৎ ১ ঘণ্টা নির্ধারণ করা হয়েছে।

রুটিন অনুযায়ী ২১ সেপ্টেম্বর বাংলা (A), ইংরেজি (A), হিন্দি (A), নেপালি (A), উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলুগু ও পঞ্জাবি ভাষার পরীক্ষা হবে। ২২ সেপ্টেম্বর হেলথ কেয়ার, অটোমোবাইল, আইটি ও আইটিইএস, ইলেকট্রনিক্স, ট্যুরিজম ও হসপিটালিটি, প্লাম্বিং-সহ বিভিন্ন ভোকেশনাল বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২৪ সেপ্টেম্বর ইংরেজি (B), বাংলা (B), হিন্দি (B), নেপালি (B) ও অল্টারনেটিভ ইংরেজি। ২৫ সেপ্টেম্বর ইকোনমিক্স, অ্যানথ্রোপলজি, সায়েন্স অ্যান্ড ওয়েল-বিইং এবং অ্যাপ্লায়েড এআই-এর পরীক্ষা রয়েছে।
২৮ সেপ্টেম্বর ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন ও অ্যাকাউন্টেন্সি। ২৯ সেপ্টেম্বর কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, মিউজিক ও ভিজ্যুয়াল আর্টস। ৩০ সেপ্টেম্বর স্ট্যাটিসটিক্স, সাইকোলজি, কমার্শিয়াল ল, অডিটিং ও ইতিহাসের পরীক্ষা হবে।

১ অক্টোবর কেমিস্ট্রি, ভূগোল ও বিজনেস স্টাডিজ। ৩ অক্টোবর শুধুমাত্র দর্শন। ৫ অক্টোবর গণিত, বিজনেস ম্যাথমেটিক্স, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান ও অ্যারাবিক। ৬ অক্টোবর সাইবার সিকিউরিটি, এআই, ডেটা সায়েন্স, সোসিওলজি, ফিশারিজ-সহ একাধিক বিষয়ের পরীক্ষা রয়েছে। আর ৭ অক্টোবর বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স এবং কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন পরীক্ষার মাধ্যমে শেষ হবে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *